• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

আবেগ প্রকাশে ছেলে-মেয়ে পার্থক্য নেই : কারিনা কাপুর

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান মনে করেন, আবেগ প্রকাশের ক্ষেত্রে ছেলে-মেয়ের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত নয়। বিশেষ করে ছেলেদের ছোটবেলা থেকেই নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ দেওয়া জরুরি বলে মনে করেন তিনি। নিজের দুই ছেলেকেও তাই কাঁদতে বা আবেগ প্রকাশ করতে কখনো বাধা দেন না কারিনা।
মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুরুষদের আবেগ নিয়ে কথা বলতে গিয়ে কারিনা বলেন, ‘আমার ছেলেদেরও সব সময় বলি, কাঁদতে ইচ্ছা করলে কাঁদবে। তোমার ভেতরে যে অনুভূতি তৈরি হচ্ছে, সেটাকে অনুভব করা এবং বোঝা জরুরি।’
কারিনার মতে, শুধু মেয়েরাই বেশি সংবেদনশীল—এমন ধারণা ঠিক নয়। পুরুষদেরও নিজেদের আবেগ প্রকাশ করার প্রয়োজন রয়েছে। বর্তমানে অনেক পুরুষই নিজেদের সংবেদনশীলতা প্রকাশ করতে দ্বিধা করেন না বলেও মন্তব্য করেন তিনি।
কারিনা বলেন, ‘আমরা অনেক সময় ভাবি, মেয়েরাই বেশি সংবেদনশীল, কিন্তু বিষয়টা আসলে তা নয়। এখন এমন অনেক পুরুষ আছেন, যারা নিজেদের সংবেদনশীলতা প্রকাশ করতে দ্বিধা করেন না। কোনো মেয়ের সামনে কিংবা নিজের মায়ের সামনে কাঁদতেও তারা সংকোচ বোধ করেন না।’
দুই ছেলের মা হিসেবে সন্তানদের বেড়ে ওঠা নিয়ে নিজের ভাবনাও তুলে ধরেন কারিনা। তার কাছে সন্তানদের নিরাপদ রাখার পাশাপাশি ভালো ও সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।
অভিনেত্রী বলেন, ‘শেষ পর্যন্ত আমি দুই ছেলের মা। তাই স্বাভাবিকভাবেই সব সময় একটা ভয় কাজ করে। একজন মা হিসেবে তো চাই, সন্তানদের জন্য নিজের সেরাটা করতে। তাদের নিরাপদ রাখতে চাই, একই সঙ্গে দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে চাই।’
কারিনার মতে, শিশুদের নিজেদের আবেগ অনুভব করতে এবং তা প্রকাশ করতে দেওয়া তাদের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ অংশ। তিনি চান, তার ছেলেরা যেন অন্যের অনুভূতিও বুঝতে শেখে। এ জন্য পুরুষদের মধ্যে আরও বেশি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি।
মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন কারিনা। ছবিতে তার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। থ্রিলারধর্মী ছবিটি আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category