• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

Reporter Name / ৪৩ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ সামরিক প্রযুক্তিবিদ এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি। রবিবার ইরানের পার্লামেন্ট আখলাঘিকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দিয়েছে। ইরানের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আখলাঘির নিয়োগদানের প্রস্তাবটি বিল আকারে রোববার ইরানের পার্লামেন্ট মজলিশে উত্থাপন করে তাতে এমপিদের ভোট আহ্বান করা হয়। উপস্থিত ২৯০ জন এমপির মধ্যে ২৭৭ জনই এ প্রস্তাবের পক্ষে ভোট দেন।
এই নিয়োগের মাধ্যমে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হলেন আখলাঘি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক হামলায় দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন সামরিক কমান্ডারদের সঙ্গে নাসিরজাদেহও নিহত হয়েছিলেন।
আখলাঘি মূলত ইরানের শীর্ষ সমর প্রযুক্তিবিদ এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন-জ্বালানি চালিত প্রপালশন ব্যবস্থা, মহাকাশ প্রযুক্তি এবং সামরিক-শিল্প উৎপাদনের ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে। অতীতে বিভিন্ন সময়ে তিনি ইরানের প্রতিরক্ষা বাহিনীর অধীন সংস্থা শহীদ বাঘের ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজশনের প্রধান হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি শহীদ বাঘেরি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন এবং ডিফেন্স ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আখলাঘি এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই তিন সংস্থার সবই অবশ্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এছাড়া তার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাও রয়েছে।
ইরানের সরকারি বার্তাসংস্থা আইএসএনএ’র তথ্য অনুযায়ী ভোটের আগে আখলাঘি বলেছিলেন, “যদি আমি সংসদের আস্থা ভোট পাই, তবে অত্যন্ত সংবেদনশীল এক সন্ধিক্ষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাঁধে পড়বে। এমন পরিস্থিতিতে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন পরিস্থিতির সঠিক উপলব্ধি, বিভিন্ন ঘটনার পেছনের যুক্তি বোঝা, প্রভাবশালী প্রবণতাগুলো শনাক্ত করা এবং সম্ভাব্য বিভিন্ন ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি রাখা। আর ভোটের পর, অর্থাৎ ইরানের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন যে, তারা সম্ভবত আমাদের ওপর আক্রমণ করার সাহস পাবে না। তবে যদি তারা (যুক্তরাষ্ট্র) তা করে, তবে তারা নিজেরা এবং পুরো অঞ্চল ভয়াবহ ক্ষতির সম্মুখীন হবে। এদিকে আখলাঘি প্রতিরক্ষা হওয়ার পর এক বার্তায় তাকে শুভেচ্ছা জানিয়ে ইরানের প্রেসেডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সামরিক কোনো পদমর্যাদা না থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে আখলাখির ৪২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে তার অবদান অনেক। আমি তার সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category