• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ওটিটিতে মুক্তি পাচ্ছে চঞ্চলের ‘পদাতিক’

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রভাত বিনোদন : কিংবদন্তিতুল্য নির্মাতা মৃণাল সেনের জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত সিনেমা ‘পদাতিক’ এবার মুক্তি পাচ্ছে ওটিটিতে। কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত এই বায়োপিকে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পদাতিক’। প্রায় দুই বছর পর শুক্রবার (২৮ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রথমে পশ্চিমবঙ্গের পাশাপাশি একই সময়ে বাংলাদেশেও ‘পদাতিক’ মুক্তির পরিকল্পনা ছিল। তবে ২০২৪ সালে কলকাতা ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
এবার ওটিটিতে সিনেমাটি মুক্তির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী। নিজের অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে ‘পদাতিক’কে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য একটা কাজ পদাতিক। ফাইনালি সিনেমাটি ওটিটিতে মুক্তির ঘোষণা এলো। খুব ভালো লাগছে।’
‘পদাতিক’র সঙ্গে চঞ্চলের ব্যক্তিজীবনের একটি আবেগঘন স্মৃতিও জড়িয়ে আছে। সিনেমাটির শুটিং শুরুর ঠিক আগে বাবাকে হারিয়েছিলেন এই অভিনেতা। বাবার শেষকৃত্য করার মাত্র দুই দিন পরই শুটিংয়ে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময়ের কথা স্মরণ করে চঞ্চল বলেন, ‘বাবার শেষকৃত্য করার দুদিন পর শুটিংয়ে যোগ দিয়েছিলাম। প্রতিটি মুহূর্ত কীভাবে কাটত, তা বলে বোঝানো কঠিন।’
সিনেমাটিতে মৃণাল সেনের জীবনের বিভিন্ন সময়কে তুলে ধরা হয়েছে। তরুণ ও বয়স্ক- দুই বয়সের মৃণাল সেনের চরিত্রেই অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি নির্মাতার ব্যক্তিজীবনে তার স্ত্রী গীতা সেনের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টিও উঠে এসেছে সিনেমাটিতে।
গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষ। মৃণাল সেনের কিশোর বয়সের চরিত্রে দেখা গেছে কোরক সামন্তকে। মৃণাল সেনের ছেলে কুণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট চক্রবর্তী।
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘পদাতিক’ নিয়ে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। এবার ওটিটিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বড় পরিসরে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। একই সঙ্গে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেনকে দেখার সুযোগও পাবেন নতুন দর্শকেরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category