• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

গৌরীকে বিয়ের পর আমির খানের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গৌরী স্প্র্যাটকে বিয়ে করে। গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। তবে বিয়ের অনুষ্ঠানে দেখা না গেলেও, নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে পরে আমির খানের বাসভবনে হাজির হন বলিউডের আরেক সুপারস্টার শাহরুখ খান।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ে আমিরের বাড়িতে পৌঁছান শাহরুখ। নেভি ব্লু শার্ট, জিন্স ও সানগ্লাসে স্বাভাবিক লুকে উপস্থিত হন তিনি। বন্ধুকে স্বাগত জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন আমির খান নিজেই।
নতুন বরের পরনে ছিল প্রিন্টেড কুর্তা ও প্যান্ট। শাহরুখকে দেখেই হাসিমুখে এগিয়ে যান আমির। এরপর একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন দুই তারকা। শুধু আলিঙ্গনই নয়, আমিরকে চুম্বন করেও শুভেচ্ছা জানান শাহরুখ। তাদের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এ সময় আমিরের বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খানও উপস্থিত ছিলেন। শাহরুখ তাদের দুজনকেও আলিঙ্গন করেন। ইরা খানের স্বামীও সেখানে উপস্থিত ছিলেন। পরে সবার সঙ্গে ফটোসাংবাদিকদের জন্য ছবিও তোলেন ‘কিং খান’।
প্রসঙ্গত, গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, প্রায় এক বছর দূরত্বের সম্পর্ক (লং ডিস্ট্যান্স) বজায় রাখার পর তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান। এরপর এক বছরের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি।
আমির ও গৌরীর বিয়ে সম্পন্ন হয়েছে অভিনেতার মুম্বাইয়ের বাসভবনে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে আমন্ত্রিত ছিলেন প্রায় ১০০ থেকে ১৫০ জন অতিথি। অতিথিদের তালিকায় ছিলেন আম্বানি পরিবারের সদস্যরা, নির্মাতা আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানিসহ বলিউডের বেশ কয়েকজন পরিচিত মুখ।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেছিলেন। প্রথম সংসারে তার দুই সন্তান জুনায়েদ ও ইরা। দ্বিতীয় সংসারে রয়েছে ছেলে আজাদ। অন্যদিকে গৌরী স্প্র্যাটের আগের সংসারেও রয়েছে এক ছেলে। নতুন জীবনের শুরুতে দুই পরিবারের সন্তানদের উপস্থিতি এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category