• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭, ইয়াবা-মদসহ উদ্ধার ৭ ফোন

Reporter Name / ৫১ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, ওয়ারী বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category