• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

পিরোজপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

Reporter Name / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরাফাতের বিরুদ্ধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে কোচিং পরিচালনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই শিক্ষকের কাছে গেলে সাংবাদিকদের বাধা ও হামলার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় শহীদ ওমর ফারুক কিন্ডারগার্টেনের পেছনের একটি কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের অভিযোগ, ওই কক্ষে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থীকে কোচিং করাচ্ছিলেন শিক্ষক আরাফাত। এ সময় কোচিং কার্যক্রমের তথ্য ও ভিডিও সংগ্রহের জন্য সাংবাদিকরা সেখানে গেলে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে শিক্ষক আরাফাতের বাকবিতণ্ডা হয় এবং তাদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাংবাদিকরা। হামলায় স্টার নিউজ ও দৈনিক নয়া দিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, চ্যানেল ওয়ানের পিরোজপুর জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাত এবং চ্যানেল এস এর পিরোজপুর প্রতিনিধি জিয়াউল হক আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। সাংবাদিকদের দাবি, কোচিং কার্যক্রমের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি তাদের ওপর শারীরিকভাবে হামলা করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতেই তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। সাংবাদিকদের অভিযোগ, সরকারি নীতিমালা অনুযায়ী নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানোর ক্ষেত্রে শিক্ষকদের ওপর বিধিনিষেধ রয়েছে।
এছাড়া পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে জেলার কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে বলে জানা গেছে। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে কোচিং পরিচালনার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার অভিযোগটি তদন্তের পাশাপাশি সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আরাফাতের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category