• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

ব্যর্থ সোহানকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : দশ বছরের বেশি সময় ধরে সাদা বলের ক্রিকেট খেলছেন নুরুল হাসান সোহান। তবে এই সময়ের মধ্যে ওয়ানডে ক্রিকেটে কোনো অর্ধশতকও করতে পারেননি তিনি। যখনই জাতীয় দলে সুযোগ পান ব্যর্থতার পরিচয় দেন। দলের হয়ে কোনো সময়ই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি, যে কারণে বাদ পড়েন হঠাৎ করেই।
সবশেষ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন সোহান। তাকে নিয়ে আজ শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘সোহান তো এসেছে লিটনের জায়গায়। সোহানকে সুযোগ দিয়েছি। সে তার সুযোগের খুব একটা ভালো ব্যবহার করেছে, তা বলতে পারছি না। সে অনেক অভিজ্ঞ খেলোয়াড়। তার কাছে প্রত্যাশা আরেকটু বেশি ছিল। কিন্তু এমনটা হতে পারে, কেননা সুযোগটা কম পান।’
পরে দলের সমস্যা তুলে ধরে বাশার বলেন, ‘আমাদের সমস্যা টপ অর্ডারে। আপনি যখন প্রথম ১০ ওভারে ২/৩ উইকেট হারিয়ে ফেলবেন, তখন সবসময় চাপে থাকবেন। মিডল অর্ডার সবসময় চাপে পড়ে যায়। আগের পরিসংখ্যানগুলো দেখলে বুঝবেন, আমাদের ওপেনিং পার্টনারশিপ ভালো হলে ২৬০, ২৭০, ২৮০ রান করেছি। আমার মনে হয় মিডল অর্ডার না, টপ অর্ডারে সমস্যা।’
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে মিডল অর্ডারে ফিরেছেন রাব্বি। ওয়ানডেতেও ফিরবেন কিনা প্রশ্নে বাশার বলেন, ‘আমরা ইয়াসির রাব্বিকে টি-টোয়েন্টি দলে নিয়েছি, হয়তো ভবিষ্যতে ৫০ ওভারের ক্রিকেটেও দলে নিতে পারি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category