• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
ভারতের আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত অন্তত ২৪ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক সৌদি ও পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আইনি অনুমোদন তুরস্কের দুবার পালানোর চেষ্টা করা ‘পলাতক রানি’ বাঘিনীকে যেখানে রাখা হলো বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে জিডিপি প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে: রাশেদ আল মাহমুদ তিতুমীর চার কারণে চাপে ব্যবসায়ীরা- বিনিয়োগে ধীরগতি বড় পরিবর্তন আসতে যাচ্ছে ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসির মালিকানা ও ব্যবস্থাপনায় বন্ড সুবিধার অপব্যবহারে ১ কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকি পছন্দের মাছ কিনতে হিসাব-নিকাশ করতে হচ্ছে ক্রেতাদের শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

Reporter Name / ৫৬ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে এই পুরস্কার। এর আগে নানা আলোচনা, সম্ভাবনা ও নাটকীয়তা তৈরি হয়েছে। ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে তিনজনের মধ্যে, যেখানে আগের চেয়ে সম্ভাবনায় পিছিয়ে পড়েছেন লামিনে ইয়ামাল।
পুরস্কারের প্রধান দাবিদারদের নিয়ে বিভিন্ন বুকমেকার তাদের বাজির দর উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করেছে। ফলে নতুন মোড় এসেছে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে। সব হিসাব-নিকাশে হ্যারি কেইনই এখন পুরস্কারটি পেতে সবচেয়ে এগিয়ে আছেন। অসাধারণ এক মৌসুমে বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে করেছেন ৭৩ গোল। শনিবার বুকমেকারদের গড় হিসাবে তার জয়ের পক্ষে বাজির দর ছিল ১.৩৫। অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে এই ইংল্যান্ড অধিনায়ক।
অন্যদিকে, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ইয়ামালের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অধিকাংশ বড় বুকমেকার বার্সেলোনার এই তরুণ তারকার বিপক্ষে বাজির দর বাড়িয়েছে। আগে যেখানে তার দর ছিল ৩.২৫, তা বেড়ে দাঁড়িয়েছে ৬.০০-তে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার পারফরম্যান্সে ভর করে শিরোপা ধরে রাখে বার্সেলোনা। জিতেছে স্প্যানিশ সুপার কাপও।
এর পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী ইয়ামাল। অতীতের ব্যালন ডি’অর ভোটে বিশ্বকাপ জয়ের প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। এবারও সেটাই তার জন্য নিয়ামক হবে বলে মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দেয়া পুরস্কারে তাকে ছাপিয়ে কেইনের জয়ই নাটকীয় পরিবর্তনের অন্যতম কারণ হতে পারে।
পুরুষদের ব্যালন ডি’অরের জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের এবং নারীদের ব্যালন ডি’অরের জন্য শীর্ষ ৫০টি দেশের একজন করে মনোনীত ক্রীড়া সাংবাদিক ভোট দিয়ে থাকেন। ভোটাররা ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ক্রমানুসারে তাদের শীর্ষ ১০ জন খেলোয়াড়কে বেছে নেবেন। অবস্থানের ভিত্তিতে ফুটবলারদের পয়েন্ট বণ্টন করা হবে এভাবে– প্রথম স্থান : ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থান : ১২ পয়েন্ট, তৃতীয় স্থান : ১০ পয়েন্ট করে ১০ জনকে ভোট দেবেন তারা। শেষে সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত খেলোয়াড়ের হাতে উঠবে ব্যালন ডি’অর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category