• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

ভূমিধস : চীনের এক প্রদেশে মাটিচাপা ৩৩, উদ্ধার ২১ মরদেহ

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুতে ভূমিধসে মাটিচাপা পড়েছেন ৩৩ জন। তাদের মধ্যে এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিটে প্রদেশের দ্যাংচ্যাং জেলার রেনসাং গ্রামে এই ভূমিধস ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, গানসু প্রদেশের ওই অঞ্চলটি পাহাড়ি এবং বৃষ্টি ও অন্যান্য কারণে ভূমিক্ষয় রোধে প্রাদেশিক সরকারের উদ্যোগে সেখানে বনায়ন প্রকল্পের কাজ চলছিল। ভূমিধসের শিকার ৩৩ জনের সবাই প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। এমনকি তারা কেউ রেনসাং গ্রামের বাসিন্দাও ছিলেন না।
ভূমিধসের অল্প সময়ের মধ্যেই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে তৎপরতা শুরু করেন। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে সিনহুয়া।
গ্রীষ্মকালে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ব্যাপকমাত্রায় ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড় হয়। এ কারণে প্রায় প্রতিবছরই দেশটিতে এক বা একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।
মঙ্গলবার গানসুতে যে ভূমিধস হয়েছে, তারও প্রধান কারণ ভারী বর্ষণ এবং সম্প্রতি দক্ষিণ ও মধ্যচীনে ব্যাপক ঝড়বৃষ্টির প্রভাবেই বর্ষণ শুরু হয়েছিল গানসুতে। গত কয়েক দিনে ঝড়-বৃষ্টি এবং এবং তার ফলে বাড়ির দেওয়াল, ছাদ ধস এবং আকস্মিক বন্যায় দক্ষিণ এবং মধ্যচীনের প্রদেশগুলোতে ১৭ জনের প্রাণহানি হয়েছে।
চীনের উত্তরাঞ্চলীয় হুবেই প্রদেশে সোমবার থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে দুর্ভোগের শিকার হয়েছেন কমপক্ষে ১৬ হাজার ৬০০ জন মানুষ। এক প্রতিবেদনে সিনহুয়া জানিয়েছে, ঝড়-বৃষ্টি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দুর্যোগে হুবেই প্রদেশে আহত হয়েছেন ৩৩০ জনেরও বেশি মানুষ এবং একজন নিখোঁজ অবস্থায় আছেন। এছাড়া আকস্মিক বন্যার কারণে প্রদেশের অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং ৪ হাজার ৮০০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ মাত্রায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সূত্র : রয়টার্স, সিএনএ


আপনার মতামত লিখুন :
More News Of This Category