• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে হঠাৎ কেন সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধের অচলাবস্থার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও সেনা জড়ো করছে যুক্তরাষ্ট্র। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে নতুন করে সেনা আনা হচ্ছে বলে জানিয়েছেন রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের মাইকেল স্টেফেনস।
বৃহস্পতিবার আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মাইকেল স্টেফেনস বলেন, তিনি এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, যাদের স্বজন মার্কিন বিমানবাহিনীতে কর্মরত। তাদের স্বজনদের মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সেনার সংখ্যা বাড়াচ্ছে। এটি থেকে বোঝা যায়, দেশটি এখনো সেখানে সেনা জড়ো করছে। তবে নতুন করে সেনা আনার উদ্দেশ্য কী, তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন মাইকেল।
তিনি বলেন, ‘আমার বর্তমান মূল্যায়ন হলো, যুক্তরাষ্ট্র এ মুহূর্তে স্থল হামলা চালাতে পারবে না এবং কোনো জয়ের আশাও করতে পারবে না।’
যুদ্ধের বর্তমান পরিস্থিতিকে দুই দেশের জন্যই কঠিন বলে উল্লেখ করেছেন তিনি। মাইকেল বলেন, ‘আমি মনে করি না এ মুহূর্তে কেউ জয় পাচ্ছে। আমরা সম্পূর্ণ অচলাবস্থার মধ্যে আছি।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে এর মধ্যেই আবার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। বর্তমানে হামলা বন্ধ রয়েছে।

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category