• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

শুভশ্রী ও দেবকে এভাবে একসাথে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ ও সমালোচনা

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : আসন্ন পুজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি ও নাচ-গান অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করে।
ইভেন্টে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড ‘জারা’-র এই পোশাক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।
তবে শুধু পোশাকই নয়, শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান কেমিস্ট্রি। ২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমা থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। ফলে শুভশ্রী ও দেবকে এভাবে একসঙ্গে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ ও আলোচনার বন্যা বয়ে গেছে।
কমেন্ট বক্সে এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেকজন মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’। অন্য এক ভক্ত লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’। আবার অনেকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’।
উল্লেখ্য, ‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category