• বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হত্যা: ছুরিকাঘাতকারী রিয়াজুল গ্রেপ্তার এক দশক পর একনেকে উঠলেও অনুমোদন পায়নি চীনা ইকোনমিক জোন তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকার ঋণ সুবিধা দেশীয় শিল্প সুরক্ষায় মেগা করছাড়, দাম কমবে ও বাড়বে যেসব পণ্যের শিক্ষামন্ত্রী বললেন, বাংলা-ইতিহাস-দর্শন বাদের খবরটি ‘ভিত্তিহীন’ সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা এক ডলারের বিনিময় হার ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে: অর্থমন্ত্রী

৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি রাজধানীর পল্টন থানার একটি মামলাসহ দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। একই সঙ্গে আরও সাতটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
ডা. দীপু মনির আইনজীবী রমজান আলী শিকদার জানান, বর্তমানে দীপু মনির বিরুদ্ধে মোট ৩৮টি মামলার তথ্য রয়েছে।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এসব মামলার মধ্যে দুটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। বাকি মামলাগুলোর মধ্যে দুটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছেন এবং আরও ১৩টি মামলায় জামিনের আবেদন বিবেচনায় নিয়ে রুল জারি করা হয়েছে। দীপু মনি দীর্ঘ রাজনৈতিক জীবনে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতায় উসকানি বা নির্দেশনার অভিযোগসহ প্রায় ৩৮টির বেশি মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আইনগতভাবে প্রমাণিত নয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category