• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Headline
২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভৌতিক-থ্রিলারে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন সাইফ-কিয়ারা আগামীকাল মুক্তি পাচ্ছে সালমান খানের আরবি চলচ্চিত্র অ্যাকশন থ্রিলার ‘৭ ডগস’ বাগেরহাটে কিশোরী ও নারীর স্বাস্থ্য, জলবায়ু সহনশীল উপকূল শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন ইসলামে সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিভাবনা নবী মুসার জননী যেভাবে আল্লাহর ওপর আস্থা রেখেছেন কোরআনে বর্ণিত ৬ নারীর জীবনীতে যে শিক্ষা রয়েছে একটি উচ্চতর নৈতিক নির্দেশনা এবং আচরণগত পথনির্দেশ করে সুরা মাউন এবার ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’দিাবি করল ইরান সন্তানদের নিয়ে অবশেষে যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত প্রায় নয় জনের মধ্যে যতদূর জানা গেছে যে, পাঁচজন বাংলাদেশি ওখানে ছিলেন। পাঁচজন বাংলাদেশি… স্থানীয় পুলিশ তাদেরকে শনাক্ত করতে পেরেছে। বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, আমাদের ডেপুটি হাই কমিশনার যিনি আছেন কলকাতায়, সব সময় সে খোঁজ-খবর রাখছে।
উনি হাসপাতালে গিয়ে… উনি হোটেলে গিয়েছেন যেখানে এই দুর্ঘটনা ঘটেছে। শনাক্ত করার চেষ্টা করছেন।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন, পুলিশের সাথে যোগাযোগ রাখছেন। এবং যারা নিহত হয়েছেন, তারা জানা গেছে একই পরিবারের চারজন।
নিহত হয়েছেন, এবং আমরা ইতোমধ্যেই আমাদের মিশন কলকাতায়—যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশে। হ্যাঁ, যোগাযোগ করেছে এবং আমরা দ্রুততম সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিজ কমপ্লিট হলে দ্রুততম সময়ে আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সেই কাজটি আমাদের কলকাতার মিশন করছে।
আরও পড়ুন
নিহতদের মরদেহ ফিরিয়ে আনার খরচটা কি বাংলাদেশের সরকার বা কলকাতা মিশন বহন করবে? এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা… যেহেতু এখানে কোনো মানে শ্রমিক না বা কোনো রকম প্রবাসী কল্যাণের হয়তো খুব একটা ওখানে ভূমিকা নেই, তাও যদি এখানে ওই যারা দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করেছেন, তাঁদের পরিবার যদি খরচ বহন করতে না পারেন, তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category