• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Headline
১৫০ হাজির লাগেজ কেটে চুরির দাবি সত্য নয়: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হরমুজে ৩ মাস আটকা ‘বাংলার জয়যাত্রা’; ক্লান্তি ও উৎকণ্ঠায় নাবিকদের বন্দী জীবন গৌরী স্প্র্যাটকেই বিয়ে করবেন আমির খান রাণীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুই ভাইয়ের বসতবাড়ি পুড়ে ছাই মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি আদাবরে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ, চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ঢাকাসহ ৪৫ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে কাহিল মানুষ রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

বিজেপি সরকারের নোটিশ : পশ্চিমবঙ্গে অনুমতি ছাড়া গরু-মহিষ জবাই করা যাবে না

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট বা অনুমতি ছাড়া কোনো গরু-মহিষ জবাই করা যাবে না বলে নোটিশ জারি করেছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। বৃহস্পতিবার (১৪ মে) সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, শুভেন্দু অধিকারীর সরকার এক্ষেত্রে ১৯৫০ সালের বেঙ্গল আইন ও ২০১৮ সালের কলকাতা হাইকোর্টের নির্দেশনার কথা উল্লেখ করেছে। তারা বলেছে, সার্টিফিকেট ছাড়া গরু-মহিষ জবাই সম্পূর্ণ নিষিদ্ধ। আর এ সার্টিফিকেট দেবেন পৌরসভার প্রধান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি। সঙ্গে সার্টিফিকেটে সরকারি ভেটেনারি কর্মকর্তার স্বাক্ষর থাকতে হবে।
কেউ যদি গরু-মহিষ জবাইয়ের অনুমতি নিতে চান তাহলে তাকে প্রমাণ দিতে হবে তার পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং এটির কর্ম ও প্রজনন ক্ষমতা আর নেই। এরপর বিষয়টি লিখিত আকারে উল্লেখ করে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।
তবে কোনো পশু যদি বয়সের ভারে আর চলাফেরা না করতে পারে, আঘাতপ্রাপ্ত হয়, অঙ্গবিকৃতি ঘটে অথবা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয় তাহলে সার্টিফিকেট নিয়ে ১৪ বছর হওয়ার আগেই এটি জবাই করা যাবে।
পশ্চিমবঙ্গ সরকার রাস্তার ধারের সব কসাইখানাও বন্ধ করার নির্দেশ দিয়েছে। এখন থেকে শুধুমাত্র পৌরসভা অথবা স্থানীয় প্রশাসনের ঠিক করা কসাইখানায় গরু ও মহিষ জবাই করা যাবে। যদি কেউ অনুমতি ছাড়া পশু জবাই করেন তাহলে ১৯৫০ সালের আইন অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড অথবা এক হাজার রুপি অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যদি পৌরসভার প্রধান ও পঞ্চায়েতের সভাপতি ফিটনেস সার্টিফিকেট না দেন তাহলে পশুর মালিক বা কসাই ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।

সূত্র: ইকোনোমিক টাইমস


আপনার মতামত লিখুন :
More News Of This Category