• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের নতুন উপজেলা চন্দ্রগঞ্জ’র উদ্বোধন

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কামাল হোসেন ভুঁইয়া, চন্দ্রগঞ্জ : পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের দেড় মাসের মধ্যেই চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রম শুরুর পর এত দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, তা আমরা নিজেরাও ভাবিনি।”

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “আজকের দিনটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। যারা দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে দেখতে চেয়েছেন, তাদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। এটি আমার জীবনেও একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।”

জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, পুলিশ সুপার আবু তারেক, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুফা ইয়াছমিন নিপা।

অনুষ্ঠান শেষে কৃষি বিভাগের উদ্যোগে উপজেলার ২০৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাঝে পাঁচটি করে মোট ১,০১৫টি নারিকেল গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category