• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ভারত

প্রভাত রিপোর্ট / ১৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

‘চেজ মাস্টার’ বিশেষনটা তো আর এমনি এমনি নামের পাশে জুড়ে বসেনি। ওয়ানডেতে রান তাড়ায় কেন সর্বকালের অন্যতম সেরা তা আজ আরেকবার দেখালেন বিরাট কোহলি। যদিও আজ ম্যাচ শেষ করে মাঠ ছাড়তে পারেননি তিনি।
তবে কোহলির ৮৪ রানের দুর্দান্ত ইনিংসেই আজ সহজ জয় পেয়েছে ভারত।

৪ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে ভারত। টানা তৃতীয়বার ফাইনালে ওঠার পথে ‘প্রতিশোধ’ যেন নিল ভারত। আইসিসির দুই টুর্নামেন্ট সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না ভারতের। ৪৩ রানে দুই ওপেনারকে হারায় ভারত। ৮ রান করা শুবমান গিলের বিপরীতে দুইবার জীবন পেয়েও ২৮ রানের বেশি করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা।
তবে দ্রুতই অস্ট্রেলিয়াদের ম্যাচে ফেরার আশা মিইয়ে দেন কোহলি।

তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৯১ রানের জুটি গড়ে শুধু ধাক্কাই সামলাননি, দলের জয়ের ভিতও গড়ে দেন ভারতের সাবেক অধিনায়ক। ৪৫ রানে শ্রেয়াস আউট হলে পরে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুলের সঙ্গে আরো দুটি জুটি গড়েন তিনি।
জুটি দুটি খুব বড় না হলেও ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। অক্ষরের সঙ্গে ৪৪ রানের বিপরীতে লোকেশের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। দলের জয় যখন ৪০ রান দূরে ঠিক তখনই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন কোহলি।

এতে ৮৪ রানে থেমে যায় তার ইনিংস। ৯৮ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চারে।
জয়ের বাকি সমীকরণটা প্রায় মিলিয়েই দিয়েছিলেন লোকেশ-হার্দিক পান্ডিয়া। তবে জয়ের ৬ রানের দূরত্বে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হার্দিকও (২৮)। পরে অবশ্য ছক্কা হাঁকিয়েই ভারতের জয় নিশ্চিত করেন ৪২ রানে অপরাজিত থাকা লোকেশ।

এর আগে রেকর্ড গড়া লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে ২৬৪ রান করে অজিরা। স্মিথের ৭৩ রানের বিপরীতে ৬১ রান করেন ক্যারি। আইসিসির নকআউট পর্বে এর আগে এত রানের লক্ষ্য দিয়ে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু আজ সেই তিক্ত স্বাদ দিল ভারত। সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে দিল। আগের সর্বোচ্চ রান তাড়াও ছিল ভারতের, ২৬১ রান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই রান তাড়া করে জিতেছিল ভারত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও