• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব : তারেক রহমান ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল পিরোজপুর সদরে টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? বেসরকারি খাতের একাধিক ব্যাংকের এমডি পদে আসছে নতুন মুখ একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারিদের আগের দুই বছরের মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত ৮৮ লাখ ৪০ হাজার কোটি টাকার মালিক ইলন মাস্ক , কী কী কিনতে পারেন পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন: নিহত ৫, আহত অনেকে চাঁদে মনুষ্য অভিযান: উৎক্ষেপণকেন্দ্রে পৌঁছাল নাসার রকেট

পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি

প্রভাত রিপোর্ট / ১১২ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শকসহ ১৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলিকৃত তিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের মধ্যে সিআইডিপ্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঁঞাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) ও এন্টি টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।

এ ছাড়া একই প্রজ্ঞাপনে ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও