• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

বনি-কৌশানীর বিয়ের সানাই বাজবে কবে!

প্রভাত রিপোর্ট / ১২৬ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেমের গল্প সবার জানা। তারা নিজেরাও কখনো লুকোছাপা করেন না। সরাসরি একে-অপরকে ভালোবাসা নিবেদন করেন, একান্ত মুহূর্তগুলো তুলে ধরেন ভক্তদের কাছেও।
এদিকে বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এ তারকাজুটির বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পিয়া বলেন, ‘আর কবে বিয়ে করবে বলুন তো, আমি যে কী চিন্তায় আছি।’

অভিনেতার মায়ের কথায়, ‘ছেলেটা আমার বিয়ে করছে না। কবে করবে কে জানে?’ পিয়ার বক্তব্য, ছেলে নাকি তাকে বলেন, এই তো পরের বছরই বিয়ে করব। কিন্তু একটা না একটা ছবির কাজ চলে আসেই, বিয়েটা আর হয় না।

বনি সেনগুপ্ত বিয়ের বিষয়ে বলেন, ‘মা অনেকদিন থেকেই চাইছেন আমি আর কৌশানী বিয়ে করে নিই। আমাদেরও তাই-ই ইচ্ছে। অনেক প্ল্যানিংও করে রাখা আছে। ডেস্টিনেশন বিয়ের কথাও ভেবে রেখেছি। কিন্তু ওই যে সিনেমার কাজ এসে যাচ্ছে, আমরা শুটিংয়ে মেতে উঠছি। আর বছর পিছতে থাকছে।

কৌশানী ভাষ্য, ‘জীবনে সব কিছু প্ল্যান করে করা উচিত। অনেক সময় প্ল্যান করলেও সঠিক সময় কিছু হয় না। সবই ভাগ্যের ব্যাপার। যখন বিয়ে হওয়ার থাকে, তখনই হয়। সেই সময়টা এলে আমি আর বনি বিয়েটা করে নেব।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও