• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

হরিপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক ৩ ,পরে ফেরত

প্রভাত রিপোর্ট / ২৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর ৩৬৭/২-এস পিলার সংলগ্ন ৫০ বিজিবি’র অধীনস্থ ডাবরী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিপরীতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ওয়ালীগড় নামক স্থানে টহলকারী বিএসএফ এর কাছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় গত ২ মার্চে বালিয়াডাংগী থানার লাহেড়ী গ্রাম এর স্বাধীন পালের ছেলে তুলানপাল (২৪), দুখু সিংহের ছেলে, মিঠুন সিংহ (১৮) ও পঞ্চগড় জেলার আটোয়ারীর আলোয়াখোয়া গ্রামের মেঘলাল চন্দ্রের ছেলে, মনোহরি চন্দ্র সিংহ (২১) নামে তিনজন আটক হয়। পরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি তৎপরতা ও নিরলস প্রচেষ্টায় ৩ মার্চ ২০২৫ বেলা সাড়ে ১২টার সময় বিজিবি-বিএসএফ কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি কর্তৃক বাংলাদেশী ওই ৩ নাগরিককে হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও