• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত–ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে ব্যয়বহুল, হু হু করে বাড়ছে টিকিটের দাম আট বছর পর আবার ফাইনালে সিটি–আর্সেনাল কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি ‘ধুরন্ধর ২’-এ রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশির নামে তছনছ, আটক ৩

প্রভাত রিপোর্ট / ১৪০ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে।

তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন তারা।
৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজন আটক করা হয় ও তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

আটকরা হলেন – শাকিল খন্দকার (২৪), জুয়েল খন্দকার ( ৪৮) এবং শাকিল আহমেদ (২৮)। জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার সম্পর্কে বাবা-ছেলে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতেন। তিনিই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ‍্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেন। এর আগে গত পরশু রাত সাড়ে ১০টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসাটিতে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে আবারও সতর্ক করছে যে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোথাও কোনো অপরাধ ঘটলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে অবহিত করা হয়। সরকার দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও