• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপিকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো: নাসীরুদ্দিন পাটওয়ারী নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: মাহদী আমিন রাজশাহীর একমাত্র নারী প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ভোট পড়েছে ৫২.৩৪ শতাংশ হাতিয়ায় প্রকাশ্যে ব্যালটে সিল মারায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে অব্যাহতি ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বয়স ১১০, ছেলের জন্য তবুও ভোটে অদম্য সূর্যবানু! এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোটকক্ষে গিয়ে জানলেন আগেই ভোট দেয়া হয়ে গেছে চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রে হঠাৎ ককটেল বিস্ফোরণ, ভোটারদের ছোটাছুটি কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে ভোট, নিরঙ্কুশ জয়ের আশা প্রার্থীদের

সাবেক এমপি তানভীর ইমামের বাসা সন্দেহে মধ্যরাতে তল্লাশি

প্রভাত রিপোর্ট / ২০৬ বার
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসা সন্দেহে একটি বাসায় অভিযানের নামে তল্লাশি চালিয়েছে কিছু যুবক।

যারা এ কাজ করেছেন তাদের অভিযোগ, বাসাটিতে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এবং অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। ঘটনা শুরুর প্রায় ৩০ মিনিট পরে বাসাটিতে প্রবেশ করে গুলশান থানা পুলিশ। এরপর ওই যুবকরা বাসা থেকে বের হয়ে যান।
এর কিছুক্ষণ পর বাসাটির নিচে আসে সেনাবাহিনীর একটি টহল দল। পরে সেনাবাহিনীর সদস্যরা বাসাটিতে প্রবেশ করেন।

ছাত্র-জনতা পরিচয় দেওয়া ব্যক্তিরা পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াই বাসাটিতে প্রবেশ করে তল্লাশি চালান।
তবে বাসাটির একজন পরিচর্যাকারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাসাটি জনৈক রহমান সাহেবের মেয়ের। এইচটি ইমামের ছেলের নয়। বাসায় তিনি ও দুই নারী গৃহকর্মী ছাড়া কেউ নেই। হঠাৎ করে বেশ কয়েকজন আধাঘণ্টা ধরে লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লুটপাট করে চলে যায়।

তল্লাশি চালানো বেশ কয়েকজন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাসাটিতে কেন তারা তল্লাশি চালালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেন প্রবেশ করলো।
এরই মধ্যে গুলশান থানার ওসিসহ গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও