• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় বিশ্ববাজারে সোনা-রুপা-তেলের দামে ধস দেশে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে একযোগে বদলি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত-এনসিপি: মির্জা আব্বাস জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর ১৭, ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না: প্রেস সচিব ভোটের জন্য গ্রামে গ্রামে ছুটছেন সবার ‘স্যার’ মির্জা ফখরুল জামায়াতের মতো মিথ্যাবাদী শক্তি দুনিয়ায় নেই: চরমোনাই পীর

চারদিন পর ৯৯৯- কলে সাগরে ভাসমান ১৩ জেলে উদ্বার

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা,বাগেরহাট : চারদিন পর ৯৯৯- কলে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে ‘এমভি মা বাবার দোয়া’ ট্রলারসহ ওই জেলেদের উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্টগার্ড মোংলা সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল আসে ‘এমভি মা বাবার দোয়া নামে একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান আছে। মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযানে যায়। এরপর উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধার করা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে নিয়ে মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবে।
জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিল। তবে ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্টগার্ড।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও