• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

বাগেরহাটে নানা আয়োজনে নারী দিবস পালন

প্রভাত রিপোর্ট / ১৬৫ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, বাগেরহাট : বাগেরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এ্যাকশন এইড বাংলাদেশ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম, উদয়ন বাংলাদেশ, এ্যাডাপসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা অংশগ্রহন করেন।
মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. শাহ আলম টুকুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। এসময়, অধ্যাপক আব্দুর রব চৌধুরি, বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু, বাগেরহাট জেলা ও দায়রা জজ্ব আদালতে সরকারি প্রধান কৌশলী (পিপি) এ্যাড. মাহবুব মোরশেদ লালন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা, নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া দিবসটি উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাথে সাথে বাগেরহাটে কর্মরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও