• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রভাত রিপোর্ট / ১২৫ বার
আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫

তাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার : ‘ অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জ সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলনকক্ষ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার। সিরাজদিখান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,সিরাজদিখান উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা কবির হোসেন,নারী নেতৃ শারমিন শীলা,রতœা হালদার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌস। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও