• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
৯৬ ঘণ্টা বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না বেইনসাফি ও দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে পূর্ণ শক্তিতে মাঠে সুবিধাভোগীরা বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস : তারেক রহমান ৪৬তম বিসিএসের ফল প্রকাশ, ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ জাপানের নির্বাচনে ক্ষমতাসীন জোটের বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি চট্টগ্রাম বন্দরে ধর্মঘট, ১৫ কর্মচারীর বাসা বরাদ্দ বাতিল অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮ শতাংশ অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

শাহবাগে পুলিশের সাথে ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ

প্রভাত রিপোর্ট / ১৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্ম সদস্যদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেলইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন আন্দোলনকারীরা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন এবং দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন করে সব ধর্ষণকাণ্ডের বিচারের দাবি জানান। মিছিল নিয়ে শাহবাগ থেকে এগিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে আসতেই তাদেরকে ঠেকিয়ে দেয় পুলিশ। কিন্তু তারা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে তিন পুলিশসহ আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। বর্তমানে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছেন। পুলিশও অবস্থান নিয়েছে। এ দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে- হাতাহাতিতে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাহিন আহমেদ আহত হয়েছেন।
মিছিলে অংশ নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা সারাদেশে অব্যাহত আইনশৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একইসঙ্গে দ্রুত ট্রাইবুনাল গঠন করে মাগুরায় শিশু ধর্ষণকারীসহ সব ধর্ষণকাণ্ডের বিচার দাবি করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও