• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে জাহানারা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন

প্রভাত রিপোর্ট / ১৮৮ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মো. রুবেল সরকার, সিরাজগঞ্জ,

গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জাহানারা উচ্চ বিদ্যালয় ৭ উইকেটে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে জাহানারা উচ্চ বিদ্যালয় টসে জয় লাভ করে বহুমুখী উচ্চ বিদ্যালয়কে ব্যাটিং এ আমন্ত্রণ জানায়। বহুমুখী উচ্চ বিদ্যালয় ২৭ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে জাহানারা উচ্চ বিদ্যালয় ১৬ ওভার ৩ বল মোকাবিলা করে ৩ উইকেটের বিনিময়ে ১০৪ রান করে বিজয় লাভ করে।
জাহানারা উচ্চ বিদ্যালয়ের বোলার রোমেল ৫ টি উইকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।
খেলা পরিচালনা করেন বিসিবি আম্পায়ার আব্দুল্লাহ আল মামুন ও আপেল মাহমুদ। স্কোরার মোঃ শান্ত ও মোঃ হাবিব।
ফাইনাল খেলা শেষে উভয় দলের মধ্যে টফি বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়। জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মির্জা মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল করিম,জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানোয়ার হোসেন,শরীর চর্চা শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,বহুমুখী উচ্চবিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষিকা শ্রীমতি নন্দিতা দাস,ক্রীড়া সংগঠক অধ্যাপক আব্দুল মমিন সরকার,আল আমিন সেখ,সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন।ধারা বর্ণনায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও