• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাচারের টাকা ফেরত দিতে অনেকেই অফার করেছে : আনিসুজ্জামান

প্রভাত রিপোর্ট / ১৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পাচার হওয়া টাকা ফেরত দেওয়ার বিষয়ে অনেকেই অফার করেছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পাচার হওয়ার টাকা ফেরত আনা সম্ভব কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আনিসুজ্জামান চৌধুরী বলেন, পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন প্রধান উপদেষ্টা। যেসব স্থানে টাকা গেছে এতে সেসব দেশ উপকারভোগী। আন্তর্জাতিক আইন আছে… যেহেতু তারা উপকারভোগী তাই সহজে তারা এটা ছাড়বে না। কিন্তু প্রধান উপদেষ্টাকে তারাই অফার করছেন এ বিষয়ে সহযোগিতার জন্য। আমরা দ্রুত কাজ করছি। আশা করছি সফল হব।
কারা অফার করেছেন জানতে চাইলে তিনি বলেন, এটা বলা সম্ভব নয়। এগুলো বললে কাজে সমস্যা হবে। কিছু তো গোপনীয়তা মানতে হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা তো বসে নেই। এজন্যই একটা গোপনীয়তা রক্ষা করতে হবে। এর মধ্যে যতটুকু বলা সম্ভব সেটুকুই বলছি। এর বেশি বললে আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন এখানে আইনের ইস্যু আছে। প্রোপার আইন করতে হবে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিল রেখে। আপনি ধরলেই তো টাকা ফেরত আনতে পারবেন না। এখানে কতগুলো মাধ্যম আছে। এসব বিষয়ে আমরা আন্তর্জাতিক সহযোগিতা পাচ্ছি বিশ্বব্যাংকসহ অনেকেই কাজ করছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও