• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন

প্রভাত রিপোর্ট / ২২৬ বার
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রভাত ডেস্ক: ইউক্রেন-রাশিয়া তিনবছরের যুদ্ধে প্রথমবারের মতো যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিয়েছে। সৌদি আরবে দীর্ঘ বৈঠক শেষে মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিয়েভ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। জেদ্দায় আয়োজিত বৈঠকে ওয়াশিংটনের প্রস্তাব মেনে নেয় কিয়েভ। যুক্তরাষ্ট্র-ইউক্রেনের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে ৩০ দিনের একটি অন্তবর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মার্কিন প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। এটি কিন্তু কেবল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা ব্যবহার অথবা কৃষ্ণসাগর এলাকার জন্য নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের জন্যই এই বিরতি প্রযোজ্য হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও মার্কিন প্রস্তাবে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, বুধবার এ বিষয়ে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের বৈঠক হতে পারে।
যুদ্ধবিরতিতে সম্মত হতেই ইউক্রেনের জন্য স্থগিত সামরিক সহায়তা ওপ গোয়েন্দা তথ্য বিনিময় সুবিধা পুনরায় চালু করার ঘোষণা নিয়েছে ওয়াশিংটন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ শিগগিরই একটি চুক্তি সম্পন্ন করবে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশটির অর্থনীতি সম্প্রসারণ করবে এবং দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তবে খনিজ সম্পদের কথা উল্লেখ করা হলেও জেলেনস্কির বহুল আকাঙ্ক্ষিত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এখনও অন্তর্ভুক্ত হয়নি বলেই মনে হচ্ছে। হয়ত এটি নিয়ে পরে আলোচনা হবে। অবশ্য ইউক্রেনের জন্য বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ট্রাম্পের আপত্তি নিয়ে সকলেই তো অবগত আছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও