• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
লিবিয়ায় বাড়ির ভেতরে কীভাবে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র ৪৫০ ড্রোন, ৭০ ক্ষেপণাস্ত্র : ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক হামলা ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্ট, বিরোধ ভুলে ট্রাম্পের সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক ২০২৬ সালের বিশ্বসেরা মন্ত্রীর পুরস্কার পেলেন গাম্বিয়ার আবদোলি জোবে গাজায় গণহত্যায় সহায়তা: দুই ইসরায়েলি নারীর বিরুদ্ধে ফ্রান্সের গ্রেপ্তারি পরোয়ানা মাত্র তিন বছর বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ – জানালেন টাবু অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

মা-বাবা হতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : গত সপ্তাহেই খবর দিয়েছেন মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের বছর দুয়েকের মাথায় সুখবর দিলেন এই জুটি। বলিউডে এক দশকের ক্যারিয়ারে বিভিন্ন ধরেনর চরিত্রে অভিনয় করেছেন তারা। ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকে একে অপরের প্রেমে পড়েন। যদিও নিজেদের প্রতি দুজনের ভালোলাগা ছিল তারও আগে থেকে। কিয়ারা স্বমেহনের দৃশ্যে যখন চরমসুখ প্রাপ্তির অভিনয় করছেন সেদিন সেটে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ। কিয়ারার অভিনয় সামনে থেকেই উপভোগ করেন তিনি। একটা স্বমেহনের দৃশ্য। আর তাকে ঘিরে হাজারো বিতর্ক। তবে বিতর্কে আর যা-ই হোক না কেন, আখেরে লাভ হয়েছে কিয়ারার। ‘লাস্ট স্টোরিজ’-এ স্বমেহনের দৃশ্যে অভিনয় করে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। সেই দৃশ্যে শুটিং করতে তার মোটেই অস্বস্তি হয়নি। চিত্রনাট্য অনুযায়ী শুটিং হয়েছে, এ কথা আগেই জানিয়েছিলেন কিয়ারা। তবে অভিনেত্রী যেদিন সেই দৃশ্য শুট করছিলেন পুরোটাই সামনে থেকে দেখেন সিদ্ধার্থ। আসলে করণ জোহরের মারফত আগে থেকেই বিষয়টি জানতেন অভিনেতা। যে কারণে সেদিন শুটিং দেখতে স্পটে হাজির হন সিদ্ধার্থ।
তখনই কাছ থেকে দেখে কিয়ারাকে মেয়ে হিসেবে বড্ড ঘরোয়া বলে মনে হয় অভিনেতার। সিদ্ধার্থ বলেন, ‘কিয়ারা জানত না যে আমি শুটের সময় সেখানে উপস্থিত ছিলাম। ও নিজের চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বেশ সাহসী।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও