• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

বিএনপিকে অপদস্ত করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে : রফিকুল ইসলাম বাচ্চু

প্রভাত রিপোর্ট / ২৫৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

জাহিদুল ইসলাম, শ্রীপুর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নেতাকর্মীদের সচেতন থাকার পারমর্শ দিয়ে বলেছেন, বিএনপিকে অপদস্ত করার জন্য একটি চক্র সক্রিয় রয়েছে। আমাদের কর্মকান্ডে যেন দেশ ও দল উপকৃত হয় এবং দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি। সকলকে ঐক্যবদ্ধ থেকে ধৈর্যের সাথে সাধারণ মানুষের পাশে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল নেতাকর্মীদেরকে কাজ করতে হবে। ইফতার মাহফিলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করে আমাদের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন তা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনুসরণ করার জন্য সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করেন তিনি।
বুধবার (১২ মার্চ) শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগা মাঠে ওই ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তেলিহাটি ইউনিয়ন বিএনপি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্য্যাডভোকেট আবু জাফর সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাঁইয়া, আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ। বক্তারা বলেন, গত ১৭টি বছর ফ্যাসিস্ট, খুনী হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনের কারণে আমরা খোলা মাঠে ইফতার মাহফিল করতে পারি নাই। বিগত দিনে আমাাদের ইফতার মাহফিলের খাবার কেড়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও