• শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তাসকিনের অবনতি সিংড়ায় নিখোঁজ পল্লী চিকিৎসক ৪ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার: এলাকায় আতঙ্ক! রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেয়া হবে না : সমাজকল্যাণ মন্ত্রী পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রকল্পের মাধ্যমে শিক্ষায় আসছে ডিজিটাল রূপান্তর ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের প্রথম দিন: কম দামের খোঁজে রাজধানীবাসী বাজারে বাড়লো কম দামি খেজুর ও মুরগি, শসা- লেবুর দাম চিকিৎসকদের সেবা তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতবিাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রভাত রিপোর্ট / ১৪৮ বার
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মাহফুজুর রহমান, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজি চালিত অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে, গত রোববার ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কে শিক্ষিকাকে হেনস্তার এ ঘটনা ঘটে।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন,শিক্ষিকাকে মারধর করে সংঘটিত ছিনতাইয়ে জড়িতদের চিহিৃত করে কঠোর শাস্তি ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায়,গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় থেকে চৌমুহনী চৌরাস্তার আপন নিবাস হাউজিংয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে একলাশপুর বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে শিক্ষিকা পারভীন আক্তার। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এসময় তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায়। পরে অটোরিকশাটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ভিকটিমকে একটি নির্জনস্থানে নিয়ে নামিয়ে দেয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আগেই নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও