• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই : মির্জা আব্বাস বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা দল-মতের ঊর্ধ্বে থেকে ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে: ডিএমপি কমিশনার লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ হবে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪.৬ শতাংশ, পূর্বাভাস বিশ্বব্যাংকের ইরানে বিক্ষোভে নিহত অন্তত ২৫৭১ জন: মানবাধিকার সংস্থা

তাসকিনের একাই সিনেমা করা উচিত : শাকিব খান

প্রভাত রিপোর্ট / ১৫৩ বার
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : চলচ্চিত্রের সর্বোচ্চ নায়ক শাকিব খানের যেন এখন একছত্র অধিপতি। পর্দার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও দেখছেন সফলতা। শুধু কি তাই? সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও আলোচনায় ছিলেন শাকিব; কিনে নিয়েছিলেন বিপিএলের ঢাকা ক্যাপিটালস দল। সদ্যই শাকিব খানের প্রতিষ্ঠান ‘রিমার্ক’ বিশ্বের একশো বিলিয়ন ডলারের হালাল কসমেটিকস মার্কেটে প্রবেশ ও বিএসটিআই সনদ লাভ করে। প্রতিষ্ঠানটির অন্যতম এই মাইলফলকে গত রোববার দুপুরে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠান। এ সময় শাকিব খানসহ উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ, তামজিদ তামিমরা। বলে রাখা ভালো, শাকিব খানকে স্বচক্ষে এবারই প্রথম দেখলেন তাসকিন আহমেদ। এ সময় বেশ আপ্লুতও হয়ে পড়েন তিনি। এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, ‘শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কি না?’ তাসকিন বলেন, ‘শাকিব ভাই সামনাসামনি অনেক সুন্দর একজন মানুষ। এখন সিনেমায় আসতে চাইলে শাকিব ভাই বলবেন অবসর নিয়ে এস।’এরপরই মঞ্চে উঠে তাসকিনকে নিয়ে কথা বলেন শাকিব খান। তাসকিনের সিনেমা প্রসঙ্গ তুলে এই মেগাস্টার বলেন, ‘বিপিএলে তাসকিন খুব ভালো খেলেছে। সেও তো হিরো হয়ে গেছে। আমার সঙ্গে না, সিনেমা করলে তার একা হিরো হয়ে করা উচিত। সেইসঙ্গে বিপিএলে আমার টিম ঢাকা ক্যাপিটালসের হয়ে তানজিদ তামিম অনেক ভালো খেলেছে, সেও হিরো।’এদিকে ঈদে শাকিবের ‘বরবাদ’ মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার টিজার ও গান প্রকাশের পর সাড়া ফেলেছে। শাকিব বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশের মধ্যে আলোচনা হতো। এখন সারাবিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সবসময় এটাই চেয়েছিলাম। ‘বরবাদ’ মুক্তির পর যারা দেখবেন পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও