• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শীতে রুক্ষ ত্বকের জন্য চিয়া সিড হলো প্রাকৃতিক সমাধান বার্ধক্য থামাতে ন্যানোফ্লাওয়ার প্রযুক্তি আবিষ্কার বিদ্যুৎ বিল অর্ধেকে নামিয়ে আনতে যা করবেন স্বাস্থ্য ক্যাডারের ১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি শাহরুখ-কাজলের ‘ডিডিএলজে’র ত্রিশ বছর, লন্ডনে স্থাপিত হলো ভাস্কর্য সৌদি আরবে রাজকীয় উপস্থিতিতে লাল গালিচায় তাক লাগালেন ঐশ্বরিয়া গণঅভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা: শিক্ষা উপদেষ্টা চিনির সঙ্গে অন্য কিছু উৎপাদনের চিন্তা করছে সরকার : শিল্প উপদেষ্টা সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনের দাবি রাজনৈতিক সরকার যা পারে আমরা তা পারি না : রিজওয়ানা

সব ভুলে কী এক হচ্ছেন বিজয়-তামান্না?

প্রভাত রিপোর্ট / ১০৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : দুই বছর থেকে সম্পর্কে ছিলেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। তবে ইতোমধ্যে সম্পর্কের ইতি টেনেছেন এ তারকা জুটি। বলিউডের অন্দরে জল্পনা, বিয়ে করতে চাইছিলেন তামান্না। তাতেই নাকি বেঁকে বসেন বিজয়, ভেঙে যায় প্রেমের সম্পর্ক।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও বিচ্ছেদ নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা নাকি তাদের এক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি রবীনা ট্যান্ডনের বাড়িতে দোলের অনুষ্ঠানে দেখা যায় বিজয়-তামান্নাকে। যদিও যাওয়া-আসা পৃথক ভাবেই করেন তারা। তারপরই কি ফের আশার আলো দেখছেন তামান্না? দোলের অনুষ্ঠানের রেশ কাটতে না কাটতেই ফের শিরোনামে এ অভিনেত্রী। উপলক্ষ্য, রবীনার মেয়ে রাশার জন্মদিনের পার্টি। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের চাপা পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। গলায় পরেছিলেন হিরের হার। তামান্নার এই সাজ দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয় বর্মাকেও। সেই জ্যাকেট পরে অভিনেত্রীর সঙ্গে ছবিও তুলেছেন। তবে কী কারণে প্রাক্তন প্রেমিকের ব্যবহৃত পোশাক পরছেন তামান্না, সেই প্রসঙ্গে টুঁ শব্দ করেননি অভিনেত্রী। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লিখেছেন, ‘চমৎকারের অপেক্ষায় না থেকে বরং চমৎকার করে দেখান।’
এ পোস্ট দেখে নেটিজেনরা মনে করছেন, বিজয়কে নাকি ভুলতে পারছেন না তামান্না। বিচ্ছেদের ক্ষত এখনও রয়েছে তামান্নার মনে। প্রেম ভাঙলেও বিজয়ের সঙ্গে বন্ধুত্ব রাখবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও