• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন টালিউডে অভিনয়ের সঙ্গে প্লেব্যাক করবেন চঞ্চল রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস কাশ্মীরের ‘ভয়ংকর সুন্দর’ প্রকৃতিতে রহস্য খুঁজবেন কাকাবাবু ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব শক্তির প্রদর্শন করে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২ বেলা ৩ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান

৬০ বছরে বাবার প্রেম, চোখে জল আমির কন্যার!

প্রভাত রিপোর্ট / ১৫৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন : ২০২১ সালে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের পথে হেঁটেছিলেন বলিউডের আমির খান। তবে পরপর দুই সংসার ভাঙলেও পরেও স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক নায়কের। এদিকে বিচ্ছেদের চার বছর না কাটতেই আমিরের জীবনে আবারও নতুন প্রেম। ৬০তম জন্মদিনে সেই প্রেমের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা। আমিরের এবারে জন্মদিনের পার্টিতে সঙ্গে ছিলেন না অভিনেতার মেয়ে ইরা। মুম্বাই ফিরেই বাবার কাছে ছুটে যান তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বের হলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে তাকে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন। বাবার থেকে অনেক দূরে থাকার কষ্টে ইরা কাঁদতে পারেন বলে অনেকে মনে করলেও বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। গুঞ্জন উঠেছে, বাবার ৬০ বছরের প্রেমের খবরেই নাকি কাঁদছে আমির কন্যা! ভিডিওটি ভাইরালের পর নেটিজেনদের অনুমান, হয়ত বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই সাক্ষাতের পর বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ইরা।
প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও