• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

আজ প্রথম ৩০ মিনিটে বিক্রি প্রায় ৩৩ হাজার টিকিট, হিট এক কোটি ২৩ লাখ

প্রভাত রিপোর্ট / ১৪২ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট এক কোটি ২৩ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা। এসময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট। বুধবার (১৯ মার্চ) সকালে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র।
আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি। আরও জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও