• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

ঋণ জালিয়াতি: আইএফআইসি ব্যাংকের ডিএমডিসহ ৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রভাত রিপোর্ট / ১৬৮ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেখিয়ে ২ হাজার ৩৭৫ কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে ব্যাংকটির দুই ডিএমডিসহ চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে অনুসন্ধান কর্মকর্তা মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন- আইএফআইসি ব্যাংকের ডিএমডি ইকবাল পারভেজ চৌধুরী, শাহ মো. মইন উদ্দিন, কর্পোরেট শাখার ম্যানেজার মো. ওয়াসীম আলম ও প্রিন্সিপাল শাখার রিলেশনশিপ ম্যানেজার তাসলিমা আক্তার।
মূলত ফেডারেশন ও প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ লিমিটেড, গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাইমার্ক ইন্টারন্যাশনালের নেওয়া ঋণের অনিয়মের প্রকৃত রহস্য উন্মোচনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ৪ মার্চ তাদের তলব করে চিঠি দিয়েছিল দুদক। চিঠিতে তাদের জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের কপি এবং বক্তব্য সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও