• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

খিলক্ষেতে ধর্ষককে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা

প্রভাত রিপোর্ট / ১৪৩ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ওই ব্যক্তিকে থানায় নেয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।
ওসি জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের গাড়ি ভাংচুর এবং পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ওসি, ইন্সপেক্টর তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও