• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারত–ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে ব্যয়বহুল, হু হু করে বাড়ছে টিকিটের দাম আট বছর পর আবার ফাইনালে সিটি–আর্সেনাল কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস, আগ্রহ নেই কারও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক জাহানারার করা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি ‘ধুরন্ধর ২’-এ রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামি গৌতমকে এপস্টেইন ফাইল নিয়ে ক্ষোভ প্রকাশ কঙ্গনার

সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে

প্রভাত রিপোর্ট / ১৮৮ বার
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েম হোসেন হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চার ও একই থানাধীন রাসেল বাকাউল হত্যা মামলায় সাবেক ওসি আবুল হাসানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এ আদেশ দেন। এদিন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এদিন যাত্রাবাড়ী থানার চার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
অন্যদিকে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
মামুনের রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই যাত্রাবাড়ী থানার মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজার সামনে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মো. সায়েম হোসেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন সায়েম। এ ঘটনায় তার মা শিউলি আক্তার গত ২৭ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আবুল হোসেনের রিমান্ডে নেওয়া মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনের সড়কে আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রাসেল বাকাউল (২২)। এ সময় পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ আগস্ট নিহতের বড় ভাই হাসনাত বাকাউল বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন-অর-রশীদ ও সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে এজাহারনামীয় আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও