• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

আর্জেন্টিনা দলে আবারও দুঃসংবাদ

প্রভাত রিপোর্ট / ১৮১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

বিশ্বকাপ বাছাইয়ের আগে আবারও দুঃসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। এবার চোটের মিছিলে যোগ হয়েছে স্টাইকার লাউতারো মার্তিনেজের নাম। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। বুধবার আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এমন তথ্য নিশ্চিত করেছে।
পেশিতে সমস্যা থাকায় গত সপ্তাহে ফেইনুর্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ইন্টার মিলানের হয়ে খেলতে পারেননি। বেঞ্চে সময় কাটিয়েছেন। তবে রবিবার সিরি আ’তে ইন্টারের হয়ে আতালান্তার বিপক্ষে ফিরে ঠিকই গোল করেছেন। ম্যাচটা ২-০ গোলে জিতেছে তারা। কিন্তু সর্বশেষ বাম হ্যামস্ট্রিংয়ে সমস্যা থাকায় আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন।
মার্তিনেজের আগে চোটের কারণে ছিটকে গেছেন অধিনায়ক লিওনেল মেসি। তারও পেশিতে সমস্যা। একইভাবে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল, জিওভানি লো সেলসো ও পাউলো দিবালা। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শীর্ষস্থান ধরে রেখেছে। ১২ ম্যাচে সংগ্রহ ২৫ পয়েন্ট। তারা শুক্রবার মুখোমুখি হবে উরুগুয়ের। চারদিন পর আতিথ্য দেবে ব্রাজিলকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও