• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রভাত রিপোর্ট / ১৫৯ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সকালে মহানগরীর পুবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির (২৫)।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠান।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও