• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

বাবা-ছেলের ভালোবাসার কোনো সীমা নেই : বুবলী

প্রভাত রিপোর্ট / ১০৬ বার
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

বাবা-মায়ের সঙ্গে সব বাচ্চাদের এক আলাদা মায়া থাকে। শত ব্যস্ততার মাঝেও দিনে শেষে যখন বাচ্চাদের সঙ্গে বাবার দেখা হয় তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারও এর বাইরে নয়। সম্প্রতি ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকির খানকে দেখা যায় তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষ্যে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী বুবলী তথা শাকিবের প্রাক্তন স্ত্রী ও বীরের মা।
শেয়ার করা ছবিতে দেখা যায়, বাবা ছেলে বেশ হাসিখুশি ভাবে ধরা দিয়েছেন। জন্মদিনের কেকেও রয়েছে আলাদা এক ছোঁয়া সাদা কালারের বাইক কেক। কেক কেটে বীরকে খাইয়ে দিচ্ছেন শাকিব খান। এখানে যেন তিনি একজন মেগাস্টার না হয়ে বাবার দায়িত্ব পালন করছেন। এদিকে ছবিগুলো শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এবং ছেলের ভালোবাসার কোন সীমা নেই।’ ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন একটি ভালোবাস ইমোজি। পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন।’ আরেকজনের ভাষ্য, ‘মাশাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত।’
প্রসঙ্গত, ২০১৮ সালের শাকিব খান ও শবনম বুবলী ভালোবেসে বিয়ে করেন। এরপর ২০২০ সালে এ তারকা জুটির কোলজুড়ে আসে শেহজাদ খান বীর। বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও