• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট ও লোডশেডিং, মব কালচার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে সরকার হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘গুপ্ত’ ও চট্টগ্রামে সংঘর্ষ ইস্যুতে উত্তপ্ত সংসদ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার

বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি : পূজা চেরি

প্রভাত রিপোর্ট / ২১৬ বার
আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। গত রবিবার দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ টা দিন হয়ে গেল। কিভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিলো নরকের আগুনের মতো ভয়ঙ্কর। এরপর পূজা লেখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারি হয়ে উঠে। মনে হয়, পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।
পূজা লেখেন, ‘জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা, তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে। নিজের প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী লেখেন, তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি। চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝর্ণা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও