• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনিজুয়েলা-ইরানের পর এবার ইকুয়েডর : ট্রাম্পের নতুন ‘যুদ্ধ-ফ্রন্ট’! কে এই মোজতবা খামেনি, যার কণ্ঠস্বর শোনেননি অনেক ইরানি! তৃণমূল ছেড়ে আসা হুয়ায়ুন কবীর নতুন দলের নিবন্ধন পেলেন, সঙ্গে বিশেষ নিরাপত্তা নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ : হেগসেথ ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি আর্সেনালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে দশের অধিক রেকর্ড গড়লেন ফিন অ্যালেন নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর হ্যাট্রটিকে বড় জয় চেলসির

নানা হলেন সুনীল শেঠি

প্রভাত রিপোর্ট / ১৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফুটফুটে সন্তানের জন্ম দিলেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। এদিকে বাবা হয়ে উচ্ছ্বসিত জামাই কেএল রাহুল। সংসারে নতুন অতিথির আগমনের এই সুখবর নিজেরাই জানালেন তারকা দম্পতি। এ খবরের পর মেয়ে-জামাইয়ের পোস্ট শেয়ার করে একটি ইমোজি দিয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুনীল। আথিয়ার ভাই আহানও ইমোজিতে মামা হওয়ার আনন্দ ফুটিয়ে তুলেছেন। ইন্ডাস্ট্রির বহু সেলিব্রিটি ও বন্ধুরাও দম্পতিকে ভালোবাসায় ভরিয়েছেন। অভিনেতা বিক্রান্ত ম্যাসি লিখেছেন, ‘ঈশ্বর তোমাদের পরিবারকে আশীর্বাদে ভরিয়ে দিক।’ দিন কয়েক আগে সুনীল শেঠির রিয়েলিটি শো ‘ডান্স দিওয়ানে’-তে বলেছিলেন, তিনি পরবর্তী সিজনে তার নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে আসবেন। বলা যায়, এবার সেই ইচ্ছে পূরণের পথে অভিনেতার।
শুধু তাই নয়, আথিয়ার অন্তঃসত্ত্বাকালিন অবস্থার কথা উল্লেখ করে সুনীল বলেন, ‘এই সময়টা প্রতিটি মেয়ের জীবনেই খুব সুন্দর। আমার মেয়ের ক্ষেত্রেও তার অন্যথা নয়।’ এমনকি আথিয়াকে সুন্দরী বলেও উল্লেখ করেছেন অভিনেতা।
২০২৩ সালের জানুয়ারিতে সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউসে বিয়ে হয় আথিয়া শেঠি এবং কেএল রাহুলের। ২০২৪ সালের নভেম্বরে গর্ভাবস্থার কথা ঘোষণা করেন। দিনকয়েক আগে দম্পতি তাদের গর্ভাবস্থার ফটোশুটের বেশ কিছু মনোমুগ্ধকর ছবি শেয়ার করেছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও