• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

পীরগঞ্জে কৃষকের মাঝে ধানের বীজ ও সার বিতরণ

প্রভাত রিপোর্ট / ১২৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও

উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই হাজার ৩ শ ৫০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে আউশ ধান, মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, কৃষি কর্মকর্তা লায়লা আরজু মান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই প্রণোদনা তাদের আউশ ধান উৎপাদনে নতুন উদ্দীপনা যোগাবে। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অধিক সংখ্যক কৃষক উপকৃত হতে পারবে বলে জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও