• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করুন: জামায়াত বিজয়ের মাস এক হলেন একাত্তরে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর যোদ্ধারা মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা ২০২৬ বিশ্বকাপ নিয়ে স্বপ্ন ভাঙছে সমর্থকদের ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ হাদির উপর গুলির প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল হাদি’র উপর হামলার প্রতিবাদে শরণখোলায় বিএনপির বিক্ষোভ জাতীয় নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে সমাবেশ হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন প্রধান উপদেষ্টা

মাঠে নামার আগে তামিমের জন্য দোয়া ক্রিকেটারদের

প্রভাত রিপোর্ট / ৮৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

তামিম ইকবালের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মঙ্গলবার তিন ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সকালে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনা করেন। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে দেখা যায় এই দৃশ্য। পরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগেও এই দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ব্রাদার্স ইউনিয়ন- পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ-গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়। এর আগে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও