• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে হারালো মৌরিতানিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার টাইগার উডস, মুক্তি পেলেন জামিনে নতুন ‘নু স্টেডিয়াম’–এর একটি গ্যালারির নাম ‘লিও মেসি স্ট্যান্ড’ উরুগুয়ে- ইংল্যান্ড ম্যাচ ড্র, মিশ্র অভিজ্ঞতা বেন হোয়াইটের ফিফা উইন্ডো নামের আন্তর্জাতিক ফুটবল বিরতি, আতঙ্কে সিটি ও পিএসজি ফ্রান্সের সেরা হতে আর ২ গোল চাই এমবাপ্পের আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে মৌরিতানিয়া ফুটবলারদের ‘হার’ উদযাপন পড়ার চেয়ে খেলায় মন ছিল বেশি অক্ষয় খান্নার, এরপর অভিনেতা ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘অপারেশন জ্যাকপট’ মুক্তি এখনো অনিশ্চিত হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
শ্রমিকদের বেতন-বোনাস বাকি

১২ কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রভাত রিপোর্ট / ১৭১ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

প্রভাত রিপোর্ট

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসব কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না।
মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন। শ্রম উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় অসন্তোষ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবো- বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। কোন কোন কারখানার মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে? সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে কারখানাগুলোর নাম বলা যাবে না বলে জানান উপদেষ্টা। ১২ কারখানার বাইরে অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে এম সাখাওয়াত হোসেন বলেন, ২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ২৭ মার্চের পর আমরা বিষয়টি পর্যালোচনা করবো। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে না পারে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও