• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ডের হামজা চৌধুরী

প্রভাত রিপোর্ট / ১৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

প্রভাত স্পোর্টস

গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে।
হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও