• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে অনুমোদনহীন মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ প্রাইভেট ইউনিভার্সিটি আইনের কাঠামো পর্যালোচনা করছে সরকার: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর জুলাইয়ের পর নারীদের প্রতি সাইবার বুলিং বেড়েছে: নাহিদ ইসলাম তদন্ত ও ন্যায়বিচারের দাবি ৫১ ক্লাবের কাউন্সিলর ও ক্লাব সংগঠকদের খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়ার তাগিদ বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে দালাল চক্র পরিচালিত হয় ঢাকা-১৬ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ মির্জা আব্বাসকে ‘ভয়ভীতি’, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ

পুরো মার্চ মাসটাই বাবা ছেলে নিয়ে নিয়েছে : বুবলি

প্রভাত রিপোর্ট / ১৬১ বার
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

প্রভাত বিনোদন

মেগাস্টার শাকিব খানের জন্মদিন ঘিরে ভক্তমহলে ছিল নানা আয়োজন। স্যোশাল মিডিয়ায় শাকিব ভক্তদের নানা ফ্যান পেজে তা দেখা মেলে। তবে বিশেষভাবে জন্মদিন পালন হলো চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী-দুজনের ঘরেই! এর আগে শাকিবকে প্রশংসা করে ফেসবুক পেইজে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এবার তাদের দুই ছেলেকে নিয়ে কেক কাটলেন শাকিব। সেই ছবি পোস্ট করে ভক্তদের জানিয়ে দিতেও দেরি করেননি শাকিব খানের দুই প্রাক্তন স্ত্রী।
শুক্রবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে বেশ কিছু ছবি ও একটি ভিডিও ভাগ করে নেন বুবলী। দেখা যায়, ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত শাকিব খান। ভিডিওতে দেখা যায়, বীরকে নিয়ে একটি নীল-সাদা কম্বিনেশনের সুন্দর কেক কাটেন শাকিব। কেকের ওপরে বীরের তরফ থেকে লেখা- ‘হ্যাপি বার্থডে ড্যাডি, আওয়ার মহারাজা।’ এরপর কেক কেটে বীরকে তা খাইয়ে দিতেও দেখা যায় শাকিবকে। বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পুরো মার্চ মাস টাই বাবা ছেলে নিয়ে নিয়েছে জন্মদিনের সেলিব্রেশনে, মনে হয় যেনো এস কে মাস।’
বুবলীর এই পোস্টে অনুরাগীদের সাড়াও ছিল ব্যাপক। মেগাস্টারকে জন্মদিনের শুভেচ্ছাসহ বাবা-সন্তানকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা। এর আগে শাকিবকে প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এ সময় প্রাক্তন স্বামীকে তারা সম্বোধন করেন নানা তকমায়। যেমন, অপু বিশ্বাসের কাছে শাকিব খান হচ্ছেন শাহরুখ খান। আর বুবলীর কাছে তিনি মহারাজা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও