• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

সিরাজগঞ্জে বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

প্রভাত রিপোর্ট / ২৩৬ বার
আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

মোঃ রুবেল সরকার , সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বার হাজার,সেবা লাইন বাস কাউন্টারকে বার হাজার,জেনিন বাস কাউন্টারকে দশ হাজার ও অভি এন্টারপ্রাইজ বাস কাউন্টারকে পাঁচ হাজার সহ সর্বমোট উনপঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় শহরের বাজার স্টেশন এলাকার ব্যস্ততম সড়কের পাশে অবস্থিত উপরোক্ত বাস কাউন্টার গুলোতে যৌথবাহিনীর ফোর্স সহকারে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রুহুল আমিন এবং বিআরটিএ’র পরিদর্শক হাফিজুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এবং বিআরটিএ’র ২০১৮ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়।
বাংলাদেশ নৌবাহিনীর সদস্য যাত্রী হাসান রশিদ অর্ক’র কাছে
থেকে ৩৭৬ টাকার কাছে ৫০০ টাকা নেয়া হয়েছে। অপট যাত্রী শাপলা খাতুনের কাছে চারজনের জন্য এক টিকিটে ১৫০০ টাকা লিখে ২০০০ টাকা ভাড়া আদায় করেছ সেবা লাইন বাস কাউন্টার। সেবা লাইনের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, কিলোমিটার হিসেবে ঢাকার ভাড়া আসে ৩৮৪ টাকা। ঢাকা থেকে সিরাজগঞ্জে আসার পথে খালি বাস আসার লোকসান পোাশানোর জন্য যাত্রী প্রতি ৫০০ টাকা নেয়া হচ্ছে।
বাস মালিক সমিতির নেতা রোমান আহম্মেদ জানান, ঈদের আগে বাস মালিক ও জেলা প্রশাসনের সাথে সমঝোতা বৈঠকে জেলা প্রশাসক মহোদয় মৌখিকভাবে টিকিট প্রতি ৫০ টাকা বেশি নেয়ার অনুমোদন দিয়েছেন।
কিন্তু প্রশাসনের সাথে মালিকদের বেঠকের রেজুলেশনের বাইরে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালত করে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফান নজমু।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও