• শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রি করায় পাম্প ম্যানেজারকে কারাদণ্ড গাড়িবহর থামিয়ে কবরে নেমে মরদেহ দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী ‘মাজার ভাঙার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করছি : ফরহাদ মজহার নীলফামারীতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষয়ক্ষতি জামালপুরে সড়ক অবরোধ, জরিমানা করে তেল বিক্রি করালো প্রশাসন তেল সংকটে চাঁপাইনবাবগঞ্জে অর্ধেকে নেমেছে দূরপাল্লার বাস চলাচল সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬ মাদারীপুরে ভাড়া নিয়ে পরিবহন শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি বাজারে বেশি দামে বিক্রি করছে জ্বালানি তেল, ৮০০ লিটার পেট্রোল জব্দ

কামারখন্দে পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতেও পরিবার পরিকল্পনা অফিসের সেবা অব্যাহত

প্রভাত রিপোর্ট / ২১৪ বার
আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মো. রুবেল সরকার, সিরাজগঞ্জ

পবিত ঈদুল ফিতরের নয় দিনের ছুটি থাকলেও সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।
কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডা: আ,স,ম, আশরাফুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও থেমে নেই পরিবার পরিকল্পনার কার্যালয়ের কার্যক্রম। ঈদুল ফিতরের ছুটির মধ্যেও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং রায়দৌলতপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সরকারি নির্দেশনা মোতাবেক চালু রয়েছে স্বাভাবিক সেবা। এ সময়ে ১৫জন মাকে প্রসব পূর্ববর্তী স্বাস্থ্যসেবা ৫ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এছাড়াও ১৭ জন শিশু, ২৩ জন কিশোর কিশোরী এবং ৩৫ জন সাধারণ রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
এদিকে, ঈদের ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাদের পরিবার। সেবা পেয়ে খুশী চিকিৎসা নিতে আসা রোগীরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও